আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিল, আটক ৩

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে র‍্যাব। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব-৬-এর একটি দল।

র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভারত থেকে ফেনসিডিল এনে ঢাকায় পাচারের প্রস্তুতি চলছিল। এ সময় বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।’

আটক তিনজন হলেন—জাহাঙ্গীর হোসেন (৩৮), কালিগঞ্জ উপজেলার ব্রজপাটুলি গ্রামের বাসিন্দা; কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), খামারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে; ও নৈশপ্রহরী অমল সরকার (৫৫), শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে।

অভিযানের সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‍্যাব-৬-এর সদস্য ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিল, আটক ৩

আপডেট সময়: ০৮:৩৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫