আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দুপুরে সাতক্ষীরার কুশখালী সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের মিডিয়া কর্মকর্তা নায়েক সুবেদার মিলন হোসেন বলেন, ‘হস্তান্তর করা ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় সীমান্তরক্ষীরা তাঁদের আটক করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করে।’

বিজিবি সূত্রে জানা গেছে, হস্তান্তরকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৮ জন নারী ও ২ শিশু রয়েছে। পতাকা বৈঠকে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার ও বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান নেতৃত্ব দেন।

বিজিবি তাঁদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তাঁদের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।’

হস্তান্তরপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকার কামরাঙ্গীরচর, গাজীপুরের কালিয়াকৈর, খুলনা, গোপালগঞ্জ এবং সাতক্ষীরা জেলার কয়েকটি এলাকার বাসিন্দা। তাঁদের অধিকাংশই দালাল চক্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

আপডেট সময়: ০৮:৩৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫