আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় তিন জনের করোনা সনাক্ত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা  প্রতিনিধি: সাতক্ষীরার আরো দুই জনের করোনা সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছে। শনিবার ও রবিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কফ পরীক্ষা করে তাদেরকে সনাক্ত করা হয়। তবে তারা কেউ সাতক্ষীরার কোন হাসপাতালে ভর্তি হননি। করোনা আক্রান্তরা হলেন,সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত জগবন্ধু সেন এর ছেলে রামপ্রসাদ সেন(৭৫) ও শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হাজীপুর গ্রামের সামছুর রহমান মোড়লের ছেলে ও জেলা প্রশাসকের সিএ সাদ্দাম হোসেন (৩৩)। তালা উপজেলার মোবারকপুর গ্রামের সুমন সেন জানান, তার ছোট ভাই সমীর সেন কুষ্টিয়া শহরের পুরাতন আলফা মোড়ে পেশাগত কারণে বসবাস করেন। সেখানে সে ক্রিকেট ব্যাট তৈরির কারখানায় কাজ করে। কয়েকদিন আগে বাবা রামপ্রসাদ সেন  সমীরের বাসায় বেড়াতে যায়। সেখানে তিনি শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনার লক্ষন  দেখা দিলে ওই হাসপাতালের ম্যাশিন চুরি হয়ে যাওয়ায় শনিবার তাকে অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কফ এর নমুনা দিয়ে বাবাকে আবারো অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ায় আনা হয়েছে। তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেন জানান, জেলা প্রশাসকের সিএ সাদ্দাম হোসেন শারীরিক অসুস্থতার কারণে রবিবার সকালে হাসাতালে এলে তার কফ পরীক্ষা করে করোনা পজেটিভ সনাক্ত করা হয়। তবে তিনি হাসপাতালে ভর্তি হন নি। সাতক্ষীরা সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, গত ১৮ জুন সাতক্ষীরা শহরেরর রাজারবাগানের আজিজুর রহমানের ছেলে মাহাফুজুর রহমান (৬১) করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার তালার রামপ্রসাদ সেন ও রবিবার ডিসি অফিসের সিএ সাদ্দাম হোসেনের করোনা পজেটিভ হলেও  তার ভর্তি না হয়ে নিজ নিজ দায়িত্বে আইসোলশনে আছেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় তিন জনের করোনা সনাক্ত

আপডেট সময়: ০৮:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫