আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহীদ স.ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৪২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই শহীদ স.ম আলাউদ্দীনসহ দেশ-বিদেশের প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। স্মরণ সভায় বক্তব্য রাখেন কল্যাণ ব্যানার্জি, আবুল কালাম আজাদ, কালিদাস রায়, রামকৃষ্ণ চক্রবর্তী, আলী নূর খান বাবুল, শেখ ফরিদ আহমেদ ময়না, এম ঈদুজ্জামান ইদ্রিস, রঘুনাথ খাঁ, বরুণ ব্যানার্জি, ডা. মহিদার রহমান, এম বেলাল হুসাইন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, “স.ম আলাউদ্দীন ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সাংবাদিক হত্যার প্রথম শিকার। ১৯৯৬ সালের ১৯ জুন তাঁকে কাটা রাইফেলের গুলিতে হত্যা করা হয় তাঁর পত্রিকা অফিসেই। সেই থেকে আজও হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি।” বক্তারা আরও বলেন, সাংবাদিক স.ম আলাউদ্দীন ছিলেন একাধারে সাহসী সম্পাদক, সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সমাজ সংস্কারক। ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা চেম্বার অব কমার্স, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং পেশাভিত্তিক স্কুল প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আজও সাতক্ষীরার উন্নয়নের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সভায় বক্তারা সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একটি স্বাধীন রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকা সত্ত্বেও আজ সাংবাদিকরা নিরাপদ নন। হত্যা ও নির্যাতনের ঘটনার বিচার দ্রুত নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।”
এসময় উপস্থিত ছিলেন এখন টিভির আহসানুর রহমান রাজিব, দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক নবচেতনা ও দি ডেইলী ট্রাইবুন্যাল এর সাতক্ষীরা প্রতিনিধি হাসান গফুর, দৈনিক যায়যায়কালের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রহমান, প্রতিদিনের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ইদ্রিস আলী, সাংবাদিক তৌফিকুজ্জামান লিটু, আব্দুস সালাম পান্না, সেলিম হোসেন, জাকির হোসেন, মাসুদ হাসান মনি, মেহেদী হাসান শিমুল, সাকিব হোসেন, হাশেম আলীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহীদ স.ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময়: ১০:৪২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫