সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনে সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন উপজেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে, গত ১৭ জুন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির যৌথভাবে এসব কমিটির অনুমোদন দেন।
নবগঠিত সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুল আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দীন।
কমিটি ঘোষিত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়, সাতক্ষীরা সিটি কলেজ, শ্যামনগর সরকারি মহসিন কলেজ, আশাশুনি সরকারি কলেজ, মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ, কলারোয়া আলিয়া মাদ্রাসা, বঙ্গবন্ধু মহিলা কলেজ, নওয়াবেঁকী কলেজ, পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজ, তালা সরকারি কলেজ, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, শ্যামনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, দেবহাটা কলেজ, নলতা আহসানিয়া কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, সাতক্ষীরা দিবা নৈশ্য কলেজ, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজসহ আরও বহু প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে আংশিক কমিটিগুলো পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার 






















