সাতক্ষীরা জেলা পুলিশের মে-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় জেলার মে মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তির হার, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, ট্রাফিক আইন বাস্তবায়ন, এবং অপমৃত্যুর মামলার দ্রুত নিষ্পত্তি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন এবং জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া মাদক ও সন্ত্রাস বিরোধী নিয়মিত অভিযান পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ হাফিজুর রহমান; সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ারুল কবীর ও মোঃ শফিকুল ইসলাম; সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
-
শেখ হাসান গফুর - আপডেট সময়: ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- ১৬৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























