আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম. নুর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আরটিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য কাজী জামাল উদ্দিন মামুন, আব্দুস সামাদ, সরদার আসাদুজ্জামান মধু, নতুন সদস্য মশিউর রহমান ফিরোজ, অ্যাডভোকেট এবিএম সেলিম, প্রভাষক আমিনুর রহমান, আবু সাঈদ, তৌফিকুজ্জামান লিটু, রেজাউল ইসলাম বাবলু, মুনসুর রহমানসহ অন্যান্য সাংবাদিকরা।

সভায় বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের স্থাবর সম্পত্তি ও কাঠামো কিছু প্রভাবশালী ভূমিদস্যু দখল করার অপচেষ্টা চালাচ্ছেন। তারা রাজনৈতিক ছত্রছায়ায় ক্লাবকে কুক্ষিগত করে রাখার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। প্রেসক্লাব কখনোই রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে না—এটি সাতক্ষীরার গণমানুষের আশ্রয়স্থল বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, যে সকল ব্যক্তি অতীতে প্রশাসনিক প্রভাব খাটিয়ে প্রেসক্লাবের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে, তারা এখন নতুন কৌশলে বিভ্রান্তি সৃষ্টি করে আবারও দখলের অপচেষ্টা চালাচ্ছে।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, সকল সাংবাদিক প্রেসক্লাব অভিমুখে রওনা হবেন। তবে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হকের মাধ্যমে পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রেসক্লাব সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করা হয়।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী সাত দিন পর সাতক্ষীরা প্রেসক্লাব প্রাঙ্গণেই পরবর্তী সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ১২:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫