আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঝিনাইদহে ১৬টি ককটেলসহ বিএনপি কর্মী আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর গ্রাম থেকে ১৬টি ককটেলসহ রাজ্জাক মোল্লা (৫৫) নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ জুন) রাত ৩টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে। জানা গেছে, রাজ্জাক মোল্লা কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের বাবা এবং বিএনপির একজন সক্রিয় কর্মী।

এ বিষয়ে জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বলেন, আটককৃত ব্যক্তি দলের কর্মী হলেও তার কাছ থেকে পাওয়া ককটেলের দায়ভার দল নেবে না। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে ককটেল ও সেগুলো তৈরির উপকরণ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে ১৬টি ককটেলসহ বিএনপি কর্মী আটক

আপডেট সময়: ০২:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫