আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যশোরে দিন-দুপুরে দোকানের ক্যাশবাক্স ভেঙে দেড় লাখ টাকা চুরি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

যশোর শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়কের যশোর বুক ডিপোতে মঙ্গলবার (১৭ জুন) দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের ক্যাশবাক্স ভেঙে চোরেরা এক লাখ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

যশোর বুক ডিপোর পরিচালক পারভেজ হোসেন জানান, তার প্রতিষ্ঠানটি মুজিব সড়কের আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের নিচে অবস্থিত। তিনি সেখানে বই বিক্রির পাশাপাশি বিকাশ লেনদেনের কাজ করেন। এদিন দুপুরে জোহরের নামাজের সময় ক্যাশবাক্সে তালা লাগিয়ে পাশের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী জুম্মানকে দোকান দেখতে বলে তিনি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে দেখতে পান, ক্যাশবাক্সের তালা ভাঙা এবং টাকা উধাও। সেই সঙ্গে ওই ক্ষুদ্র ব্যবসায়ীকেও আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চোরেরা কৌশলে দোকানে ঢোকার আগে ক্যামেরার মেইন সুইচ বন্ধ করে দেয়। ফলে পুরো ঘটনার ভিডিও ধারণ হয়নি। কেবলমাত্র চোরের পায়ের অংশ ফুটেজে দেখা গেছে। পরে পুলিশ জুম্মানকে ডেকে জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ঘটনার সঙ্গে জড়িতরা ওই দোকানের নিয়মিত আসা-যাওয়া করতেন এবং ভেতরের অবস্থা সম্পর্কে জানতেন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং আশপাশের অন্যান্য সিসি ফুটেজ সংগ্রহ করে বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

যশোরে দিন-দুপুরে দোকানের ক্যাশবাক্স ভেঙে দেড় লাখ টাকা চুরি

আপডেট সময়: ০২:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫