সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে দুই বনদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টা ও ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন—শ্যামনগরের নজির গাজী (৫৫) ও খুলনার দিদারুল ইসলাম (৩৮)। স্থানীয়দের সন্দেহ হলে ধাওয়া করে দিদারুলকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে নজিরকেও আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে মাছ ধরার নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করা হয়। জানা যায়, তারা বনদস্যু জোনাব বাহিনীর হয়ে সুন্দরবনে যাতায়াত ও মুক্তিপণ আদায়ের কাজে জড়িত। থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শ্যামনগরে দুই বনদস্যু আটক
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- ১৭৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























