আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় তিন সমিলে বিজিবির অভিযান, ৩৮ লাখ টাকার কাঠ জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ তিনটি ‘স’-মিলে টাস্কফোর্স অভিযানে ১২ হাজার টাকা জরিমানা ও ৩৮ লাখ টাকা মূল্যের ৬ হাজার ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ জব্দ করা হয়েছে। এসময় মিল তিনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৩০ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারী করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতিত ‘স’-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ/ কাঠ চেরাই করছে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক এর দিক নির্দেশনায় উক্ত এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বনবিভাগের অনুমোদনহীন মেসার্স মায়ের দোয়া ‘স’-মিল, মেসার্স তামান্না ‘স’-মিল এবং মেসার্স দয়া মায়া ‘স’-মিলে বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

টাস্কফোর্সের অভিযান পরিচালনাকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠানের ‘‘করাত কল বিধিমালা-২০১২ এর ৩(১) বিধি লংঘন ও ১২ নং বিধি মোতাবেক” স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কল অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩০ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারী করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনটি ‘স’ মিল থেকে ৩৮ লাখ টাকা মূল্যের ৬ হাজার ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়।

টাস্কফোর্সের অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইসতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারি পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম ও জেলা সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রিয়াঙ্কা হালদাসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় তিন সমিলে বিজিবির অভিযান, ৩৮ লাখ টাকার কাঠ জব্দ

আপডেট সময়: ০৩:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫