আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মাছ চুরিরোধে ঘেরের বাঁধে টানিয়ে রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার পারকুমিরা গ্রামে এই ঘটনা ঘটে। বিদ্যুৎ স্পৃষ্টে নিহত স্কুল ছাত্রের নাম মো.মাহফুজ আলী (১৫)। সে সাতক্ষীরার তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়নের পারকুমিরা গ্রামের মহব্বত আলীর ছেলে। সে স্থানীয় কুমিরা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

নিহাতের পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্র মাহফুজ আলী দুপুরে বাড়ি কাছাকাছি এলাকায় একটি মাছের ঘেরের পাশে বিলে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে মাহফুজ আলী ওই ঘেরের পানিতে গোসল করতে যায়। এ সময় ঘেরের বেড়ি বাঁধের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।তালা উপজেলা সুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট সময়: ০৩:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫