আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (১৬ জুন) জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। সম্মানিত সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অনলাইন জুয়া, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ, অনিষ্পন্ন মামলার দ্রুত নিষ্পত্তি, মানব পাচার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম, ৩৭ বীর-এর অধিনায়ক ইফতেখার আহমেদ, ৩৩ বিজিবি-এর উপ-অধিনায়ক সাদমান হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জামায়াতের মহিলা সেক্রেটারি জয়নাব পারভীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ।

সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ১০:০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫