আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

লোহাগড়ায় মোবাইল ফোন না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়ায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শ্রীবর্ণা সাহা (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী। রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া পৌর শহরের সরকারপাড়া এলাকায় অবস্থিত তাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

শ্রীবর্ণা লোহাগড়া শহরের সরকার পাড়ার গৌতম সাহার মেয়ে এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে , গত শনিবার রাতে শ্রীবর্ণা সাহা গান শোনার জন্য তার বাবা গৌতম সাহার কাছে পিতার ব্যবহৃত মোবাইল ফোনটি চায়। এ সময় তার বাবা ফোন দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে বাড়িতে শ্রীবর্ণাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এ সময় শ্রীবর্ণার ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, মরদেহর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

লোহাগড়ায় মোবাইল ফোন না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময়: ০৩:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫