আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও মশার উপদ্রব থেকে রক্ষা পেতে ছাত্রদলের স্মারকলিপি পেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশার উপদ্র্রব থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে পৌর প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেছে সাতক্ষীরা শহর ছাত্রদল। রোববার (১৫ জুন) সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কাছে শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের নেতৃত্ব একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বলা হয়, সাতক্ষীরা পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা। বর্তমানে সারাদেশে মশার উপদ্র্রব বেড়েছে। ফলে বাড়ছে ডেঙ্গ আক্রান্তের সংখ্যাও। সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশার উপদ্রব ব্যাপক হারে বেড়েছে। বিশেষ করে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া, টাউন বাজার, মধ্য কাটিয়া, ঝুটিতলা, আমতলা ও উত্তর কাটিয়া, ২নং ওয়ার্ডের কাছারীপাড়া, সরকারপাড়া, সুদুরডাঙ্গী, রথখোলার বিল, মুনজিতপুর, রাজার বাগান ও দক্ষিণ কাটিয়া, ৩নং ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা, পুরাতন সাতক্ষীরা, ঘুটিরডাঙ্গী, বন্দীপুর কলোনী ও ঘোষপাড়া, ৪নং ওয়ার্ডের সুলতানপুর বড় বাজার, পালপাড়া, ঝিলপাড়া ও কাজীপাড়া, ৫নং ওয়ার্ডের চালতেতলা, পারকুখরালী, মেঝমিয়ার মোড়, মিঞা সাহেবের ডাঙ্গী ও গড়েরকান্দা, ৬নং ওয়ার্ডের কুখরালী, কুখরালী বলফিল্ড, ইসলামপুর, বাকাল বারুই পাড়া ও বাঁকাল সরদার পাড়া, ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়া, ইটাগাড়া পশ্চিমপাড়া, ইটাগাছা বই বাজার ও পুলিশ ফাঁড়ি, ৮নং ওয়ার্ডের কামালনগর, নিউ মার্কেটের পিছনে, পলাশপোল চৌধুরী পাড়া ও স্টেডিয়াম সংলগ্ন এলাকা এবং ৯নং ওয়ার্ডের সরদারপাড়া, মধুমোল্লারডাঙ্গী, রসুলপুর ও চৌরঙ্গী মোড় এলাকায় বসবাস করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। স্মারকলিপিতে অনতিবিলম্বে সাতক্ষীরা পৌর এলাকায় মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি পেশকালে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কোরাইশী, যুগ্ম আহবায়ক এস কে মাসুদ রায়হান, সদস্য শরিফুল ইসলাম, সদস্য আরিফুল ইসলাম, সদস্য নয়ন ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ২নং ওয়ার্ড ছাত্রদল এর দলের সভাপতি নাদিম হোসেন, সহসভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক আসনাম হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের নাফিজ আহমেদ, ফাহিম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদলের তামিম ইকবাল, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের রুরাই, অন্তু ও লিখন, সাতক্ষীরা পলিটেকনিক এর সুমন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের আরাফাত হোসেন প্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও মশার উপদ্রব থেকে রক্ষা পেতে ছাত্রদলের স্মারকলিপি পেশ

আপডেট সময়: ০৩:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫