আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাবেক এমপির পুত্র রুমন সরোয়ারকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী রিফাত আমিনের ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রুমনের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ। রুমনের বাড়ি তল্লাশি করে তিন শতাধিক ইয়াবা ট্যাবলেট, একটি রাইফেল, একটি তলোয়ার, মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়। অভিযানের শুরুতেই রুমন দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। রুমন আশাশুনির কাদাকাটি ইউনিয়নের কাটাখালি গ্রামের মৃত স.ম. রুহুল আমিন ও রিফাত আমিন দম্পতির সন্তান। রিফাত আমিন বর্তমানে বিদেশে অবস্থান করছেন। মেজর ইফতেখার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। রুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাবেক এমপির পুত্র রুমন সরোয়ারকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

আপডেট সময়: ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫