আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জখম

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে ছুরিকাঘাতে জখম করেছেন আপন ছোট ভাই। আহত অবস্থায় বড় ভাই রবিউল ইসলাম (৬০) বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১৪ জুন) সকালে চৌগাছা উপজেলার পুড়াহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত কথা কাটাকাটি শুরু হয় দুই ভাইয়ের মধ্যে। একপর্যায়ে ছোট ভাই ইব্রাহিম (৪৪) বড় ভাই রবিউল ইসলামকে ছুরিকাঘাত করে। এতে রবিউলের বুকের মাঝখানে ও হাতের আঙুলে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জখম

আপডেট সময়: ০৪:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫