আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মিডিয়াকে ধ্বংস করেছে’

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় গত ১৭বছর ধরে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা বিভিন্নভাবে অত্যাচারিত ও নির্যাতনের শিকার হয়েছেন। এসময় সাংবাদিকসহ অনেকেই নিগৃহীত হয়েছে। এরপরও সাংবাদিকরা তাদের মিডিয়ায় ফ্যসিস্টদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি। জুলাই -আগষ্টের সহস্রাধিক শহীদ ও অসংখ্য আহতদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফলে আজ সাতক্ষীরা প্রেসক্লাবে সবাই একত্রিত হতে পেরেছি। মন খুলে কথা বলতে পারছি। ফ্যাসিস্টরা যেনো আর কোন দিন প্রেসক্লাবে মাথা চাড়া দিতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

শনিবার (১৪ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত ঈদ পুনর্মিলনি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হুসাইন প্রমূখ।

বক্তারা আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের দর্পন। সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মিডিয়াকে ধ্বংস করেছে। কিছু মিডিয়া কর্মীকে পকেটস্থ করে দেশে নৈরাজ্য, অনিয়ম, দূর্ণীতি, লুটপাট, গুম-খুন করেছে। কিচু অসাধু সাংবাদিক ফ্যাসিস্ট সরকারের যাবতীয় অবৈধ কর্মকান্ডে জড়িত থেকে নিজেদের আখের গুছিয়ে। এরা সাংবাদিক নামের কলংক। এদেরকে এখন চিহ্নিত করতে হবে। এসমস্ত ফ্যাসিস্টদের তালিকা করে তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ সাতক্ষীরা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। একই সাথে দুপুরে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম মনিরুল ইসলাম মিনি, সহ -সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসাইন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখ্য সংগঠক আল শাহরিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মিডিয়াকে ধ্বংস করেছে’

আপডেট সময়: ০৪:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫