আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে ব্যবসায়ীর জেল-জরিমানা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ কার্যক্রম পরিচালনার অভিযোগে রাব্বী হোসেন তুহিন নামে এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা ও ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ জুন) রাত ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস উপজেলার রতনপুর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযুক্ত ব্যবসায়ী রাব্বী হোসেন তুহিন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের শেখ মতিয়ার রহমানের ছেলে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, রতনপুর বাজারে সরকারি জায়গায় নির্মিত দোকানঘরে অবৈধভাবে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ওই বাজারের মুদি ব্যবসায়ী রাব্বী হোসেন তুহিন। বিষয়টি জানতে পেরে শুক্রবার রাত ১০ টার দিকে ঘটনাস্থলে যেয়ে বিষয়টির সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ছাদ নির্মাণের অভিযোগে ব্যবসায়ী রাব্বী হোসেন তুহিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ২শ’ টাকা জরিমানা করেন।

এছাড়া ছাদ ঢালাইয়ের জন্য আনা রড, সিমেন্ট ও অন্যান্য সামগ্রী রতনপুর বাজার কমিটির নেতৃবৃন্দের জিম্মায় রাখার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ও ১০ দিনের কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কালিগঞ্জে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে ব্যবসায়ীর জেল-জরিমানা

আপডেট সময়: ০৪:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫