আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অভয়নগরে সড়ক সংস্কার এবং ড্রেনের উপর ঢাকনার দাবিতে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে গুরুত্বপূর্ণ সরকারি সড়ক দ্রুত সংস্কার এবং ড্রেনের ওপর ঢাকনা স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৩ জুন) সকালে যশোর-খুলনা মহাসড়কের তালতলা বাজার সংলগ্ন অংশে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

‘অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে’— এই স্লোগানে দুই ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তারা বলেন, নওয়াপাড়া পৌরসভার আওতাধীন ২০ ফুট চওড়া এ সড়কের মাঝখানে নির্মিত ১০ ফুট প্রশস্ত খোলা ড্রেন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ঢাকনা বা স্ল্যাব বসিয়ে ড্রেন ঢেকে রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি জানানো হয়।

তারা অভিযোগ করেন, ড্রেন খোলা থাকায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা ও যানবাহনচালকেরা। দাবি পূরণ না হলে পৌরসভা ঘেরাও এবং প্রয়োজনে রেলপথ ও মহাসড়ক অবরোধেরও হুঁশিয়ারি দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটি অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পৌরসভার উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের জীবন-যাত্রা স্বাভাবিক রাখা।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন, পৌরসভার সাবেক কাউন্সিলর জাহানারা বেগম। এতে আরও বক্তব্য দেন– সাবেক কাউন্সিলর সরদার জাকির হোসেন, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির স্থানীয় নেতারা। বক্তারা বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়ক ও ড্রেন সমস্যার দ্রুত সমাধান না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

অভয়নগরে সড়ক সংস্কার এবং ড্রেনের উপর ঢাকনার দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ০৫:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫