আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) বেলা ১১ টার দিকে তালা উপজেলার ধান্দিয়া ইউনিয়নের এনায়েতপুর সানতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম হাফেজ মোহাম্মদ ইয়াসিন আলী (২৩)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ধান্দিয়া ইউনিয়নের এনায়েতপুর সানতলা গ্রামের জাহিদ আলী সানার ছেলে। নিহত হাফেজ ইয়াসিন আলী খুলনা আলিয়া মাদ্রাসার ফাজিল ক্লাসের ছাত্র ছিলেন।

স্থানীয় সবজি ব্যবসায়ী মহিদুল ইসলাম ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মাদ্রাসা থেকে বাড়িতে এসেছিলেন হাফেজ ইয়াসিন আলী। শুক্রবার সকালে বাবার সাথে বাড়ির পাশে শার্শা বিলে একটি মাছের ঘেরের বাসা নির্মাণের কাজ করছিলেন তিনি। বেলা ১১ টার দিকে একটি কাঁচা বাঁশ নিয়ে ঘেরের বাসার দিকে যাওয়ার সময় অসাবধানতাবশত বাশটি ঘেরের পাশ দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে। এত বিদ্যুৎ স্পষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় হাফেজ ইয়াসিন আলী।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত

আপডেট সময়: ০৫:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫