আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে রোহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু রোহান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় টিউবওয়েল সংলগ্ন একটি ডোবায় পড়ে যায় রোহান। কিছুক্ষণ পর রোহানকে ডোবার পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময়: ০৫:০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫