আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে পুশকৃত তিন’শ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশ করা ৩০০ কেজি বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাড়িভাঙ্গা এলাকা থেকে এই মাছ জব্দ করা হয়। পরে অবৈধ জেলি পুশ করা জব্দকৃত বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আশাশুনি সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মোস্তফা গাজীর ছেলে সাঈদ হাসান, একই গ্রামের জোহর আলী গাজীর ছেলে মোঃ বাবু গাজী এবং দক্ষিণ শ্রীপুরের মোঃ আব্দুল গফুর কারিকরের ছেলে লিটন কারিকর জেলি পুশ করা ৩০০ কেজি বাগদা মাছ খুলনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেঃ আসেফ আহসান চৌধুরী’র নেতৃত্বে রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার হাড়িভাঙ্গা মৎস্য সেটের সামনে থেকে মাছসহ তাদেরকে আটক করে। পরে মাছে পুশ করার প্রমাণ পাওয়ায় সেগুলো জব্দ করা হয়।

রাতেই জব্দ করা পুশকৃত মাছ আশাশুনি সেনা ক্যাম্পে নিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনিতে পুশকৃত তিন’শ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট

আপডেট সময়: ০৪:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫