আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, জামায়াত দেশকে জনকল্যাণমূলক, স্বনির্ভর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। সমাজে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে মানুষ নতুন নেতৃত্ব পাবে এবং দেশের মর্যাদা বাড়বে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৮টায় সাতক্ষীরার আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত রুকন প্রার্থী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবিরে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক এবং সঞ্চালনা করেন অফিস সেক্রেটারি রুহুল আমিন। উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। দারসুল কুরআন পেশ করেন মাওলানা ওসমান গণি।

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য মুহাদ্দিস রবিউর বাশার, সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, আসাদুজ্জামান ও অধ্যাপক আব্দুল ওয়ারেশ।

উপাধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, ইসলামই আমাদের আদর্শ। ইসলামী আন্দোলনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছানোই জামায়াতের লক্ষ্য।

মাওলানা আজিজুর রহমান বলেন, শুধু ব্যক্তিগত ইবাদত নয়, খেলাফতের দায়িত্ব পালনের জন্য নামাজ, রোজা, যাকাতের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। গাজী বা শহিদের মানসিকতা অর্জন করতে হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত

আপডেট সময়: ০১:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫