আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ৯ জুয়াড়ি আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। বুধবার (১১ জুন) রাত ১০টার দিকে শহরের পলাশপোল এলাকার জনৈক আজাহার আলী রবির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ হাজার নগদ টাকা, তাস ও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত রজিবুল ইসলামের ছেলে তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে অলাউদ্দিন (৬০), সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে আতিয়ার রহমান (৬৫), একই উপজেলার ধুলিহর গ্রামের শাকের আলীর ছেলে আবু তালেব (৫০), সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার সজল হোসেনের ছেলে জামাত আলী (৫৫), পরাতন সাতক্ষীরা এলাকার দীন মোহাম্মাদ গাজীর ছেলে অবুল কালাম (৫৭), পলাশপোল এলাকার মৃত জি এম এ জব্বারের ছেলে আজাহার আলী (৬৭), কামালনগর এলাকার মৃত এলাই বকসের ছেলে নবাব আলী (৬০) ও যশোরের শার্শা থানার বাঁগআচড়া গ্রামের ইনতাজ সরদারের ছেলে মেহের আলী (৫২)।

পুলিশ জানায়, সাতক্ষীরার শহরের পলাশপোল এলাকার জনৈক আজাহার আলী রবির বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। এসময় রবির বাড়ির নিচতলায় জুয়ার আসর থেকে হাতে নাতে ৮ জুয়াড়িকে আটক করা হয়। বাড়িতে টাকার বিনিময় নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগে বাড়ির মালিক আজাহার আলী রবিকেও গ্রেপ্তার করে যৌথবাহিনী। এসময় সেখান থেকে নগদ প্রায় ৩৫ হাজার টাকা, তাস ও মোবাইল সেটসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। রাতেই আটককৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উপপরিদর্শক আরিফ বাদি হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ৯ জুয়াড়ি আটক

আপডেট সময়: ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫