আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঝিকরগাছায় সেনাবাহিনীর হাতে পাঁচ ইভটিজার আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছায় চাইনিজ কুড়ালসহ পাঁচ ইভটিজারকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) দুপুরে ফুলের রাজ্যখ্যাত পানিসারা ইউনিয়নের টাওরা গ্রাম থেকে তাদেরকে আটক করে সেনা সদস্যরা।

আটককৃতরা হলেন- গদখালি ইউনিয়নের বারবাকপুর গ্রামের কিবরিয়া পারভেজের ছেলে নাঈম হোসেন (২১), মৃত অলিয়ার রহমানের ছেলে মেহেদী মোড়ল (২০), শেখ ফিরোজ হাসানের ছেলে শাওন হোসেন (২৫), কলিমুদ্দিনের ছেলে মেহেদী হাসান আশিক (২২) এবং বোধখানা গ্রামের এস এম সাঈদের ছেলে ওয়ালিদ (২০)।

সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল ইসলাম তার বান্ধবীকে নিয়ে ফুলের রাজ্যখ্যাত পানিসারায় ঘুরতে আসেন। টাওরা গ্রামের মান্দারতলা মোড়ে ৩ মোটরসাইকেল যোগে ৫ ইভটিজার রাকিবুল সহ তার বান্ধবীকে উত্যক্ত করে এবং চাইনিজ কুড়াল দেখিয়ে চাঁদা দাবি করে। এ সময় একজন পথচারী পেট্রোলরত সেনাবাহিনীর (২ বেঙ্গল) সদস্যদের সাহায্য কামনা করলে দ্রুত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছান।

সেনাবাহিনী সদস্যরা তাদেরকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশের নিকট সোপর্দ করেন। ঝিকরগাছা থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ঝিকরগাছায় সেনাবাহিনীর হাতে পাঁচ ইভটিজার আটক

আপডেট সময়: ০৫:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫