আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা সতর্কতা জোরদার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা সতর্কতা জোরদার করা হয়েছে। ভারতে যাতায়াতকারীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি করা হচ্ছে তথ্য সংরক্ষণও।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপরিদর্শক তুফান দুলাল মন্ডল জানান, পর্যটক ভিসা বন্ধ থাকায় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা আগের তুলনায় অনেক কম। তবে বর্তমান সময়ে প্রতিদিন পাসপোর্টধারী প্রায় ৩০০ জন যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন । স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এখানে মেডিকেল টিম কাজ করছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়তি সতর্কতার পাশাপাশি মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হলেও অনেক যাত্রী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে সচেতনতার ঘাটতি দেখা যাচ্ছে। চেকপোস্টে প্রবেশ ও প্রস্থানকারী যাত্রীদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিশেষ করে মাস্ক ব্যবহারে তাদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। বজায় রাখছেন না সামাজিক দূরত্বও।

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের প্রবেশদ্বারে স্থাপিত মেডিকেল টিমে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী মো. মনিরুজ্জামান বলেন, বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আমরা ৮২ জনকে পরীক্ষা করেছি। পাশাপাশি যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর এবং স্বাস্থ্য পরীক্ষার তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা সতর্কতা জোরদার

আপডেট সময়: ০৪:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫