আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘বিগত ১৬ বছরে লাগামহীন দুর্নীতির কারণে দেশ পিছিয়ে পড়েছে’

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে সৎ ও দ্বায়িত্বশীল হতে হবে। মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফতেমাতুজ জোহরা, কালিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কাদির, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, বিগত ১৬ বছরে লাগামহীন দুর্নীতির কারণে দেশ পিছিয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার সততা ও দক্ষতার সঙ্গে কাজ করছে।

ড. আব্দুর রশীদ কালিগঞ্জকে তার নিজ উপজেলা উল্লেখ করে বলেন, এখানকার সার্বিক উন্নয়নে অংশ নিতে পারাটা আমার সৌভাগ্য। সব প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব না হলেও গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে চেষ্টা করবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজি টোকন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, সহকারী অধ্যাপক খায়রুজ্জামান রঞ্জু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির উপজেলা আহবায়ক আমির হামজা প্রমুখ।

মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে মন্ত্রিপরিষদ সচিব উপজেলা চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

‘বিগত ১৬ বছরে লাগামহীন দুর্নীতির কারণে দেশ পিছিয়ে পড়েছে’

আপডেট সময়: ০৩:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫