আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মৎস্যঘেরে ডাকাতির চেষ্টাকালে আটক ৪

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্যঘেরে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১০ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে রায়হান গাজী (৩০), পানঘাট গ্রামের শান্তি সরদারের ছেলে প্রশান্ত সরদার (৪২), কোমরপুর গ্রামের শাহাদাত শেখের ছেলে আসাদুল শেখ (৩১) ও আশাশুনি উপজেলার কাঁকড়াবন গ্রামের মোস্তফা আকুঞ্জীর ছেলে জহুরুল ইসলাম (৩৬)।

স্থানীয়রা জানান, গভীর রাতে বন্দকাটি এলাকায় গোঁয়ালঘেসিয়া নদী সংলগ্ন মিজানুর খন্দকারের মৎস্যঘেরে কয়েকজন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী সংঘবদ্ধভাবে চেষ্টা চালিয়ে ৪ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম ও লাইলী পারভীন ঘটনাস্থলে যেয়ে আটক ৪ জনকে পুলিশের কাছে সোপর্দ করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মৎস্যঘেরে ডাকাতির চেষ্টাকালে আটক ৪

আপডেট সময়: ০৩:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫