আজ রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আপাতত বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানিমন্ত্রী Logo তালায় উন্নয়ন সংস্থা সাস’র ইফতার মাহফিল Logo নারীর মর্যাদা রক্ষায় সামাজিক সচেতনতা জরুরি — ইউএনও তানিয়া আক্তার Logo আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা Logo দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা Logo সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ Logo সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ Logo জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় প্রবীণদের বিষয়টি বৈশ্বিক আলোচনায় অন্তর্ভুক্ত করার Logo ইরানের ৪২টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের Logo রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০ গ্রামে ঈদ উদযাপন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টিরও বেশি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মো. মোহাব্বত আলী।
ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা এসব জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।
স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম জানান, “সাতক্ষীরা জেলায় ২০টির অধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হচ্ছে।” তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে এই নিয়ম অনুসরণ করে আসছেন এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
স্থানীয় মুসল্লিদের মতে, বিগত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার ঈদ উদযাপন করেন তারা।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আপাতত বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানিমন্ত্রী

সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০ গ্রামে ঈদ উদযাপন

আপডেট সময়: ০৪:১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫