আজ শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার আহ্বান সিইসির Logo সাতক্ষীরার ভোমরা সীমান্তে শেষবার মায়ের মুখ দেখলেন দুই বাংলাদেশি কন্যা Logo আশাশুনিতে নির্বাচনী সরঞ্জাম সব কেন্দ্রে পৌঁছেছে Logo নির্বাচনের আগের দিন ভোমরা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক Logo ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি ভারতীয় রাসায়নিকসহ আটক-১ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের ঘোষণা Logo ভোটের আগে সেনা টহল জোরদার, স্বস্তিতে ভোটাররা Logo সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo সাতক্ষীরার ৪ এমপি প্রার্থীর কাছে জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের ১৬ দফা দাবি Logo প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাংবাদিকদের স্বীকৃতি: সাতক্ষীরা প্রেসক্লাবে ৫৯ জনের অন্তর্ভুক্তি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

নানান আলোচনা, যাচাই-বাছাই এবং সাংগঠনিক প্রক্রিয়ার জটিলতা পেরিয়ে অবশেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যপদ পেলেন জেলার ৪৫ কর্মরত সাংবাদিক। একইসঙ্গে সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও ১৪ জনকে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসক্লাব সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অধ্যাপক আবু তালেব, কাজী জামালউদ্দীন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার।

সভায় শুরুতে বিগত সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও অনুমোদনের পর, দীর্ঘদিন ধরে আটকে থাকা সদস্যপদপ্রার্থীদের আবেদনপত্র নিয়ে বিস্তর আলোচনা হয়। গঠনতন্ত্রের ৪ ধারার ১ উপধারার ভিত্তিতে যাচাই-বাছাই শেষে সর্বসম্মতিক্রমে ৪৫ জনকে সাধারণ সদস্য এবং ১৪ জনকে সহযোগী সদস্য হিসেবে মনোনীত করা হয়।

সাধারণ সদস্যপদপ্রাপ্তরা হলেন, অধ্যাপক আনিসুর রহমান (সংবাদ ও নিউ নেশন), মুজাহিদুল ইসলাম (দৈনিক যুগান্তর), শাহা আলম, নাসিমা আলম ও নাসিরউদ্দীন (সাতক্ষীরা সংবাদ), গাজী ফরহাদ (কালবেলা), এসএম জিন্নাহ (এনটিভি), জিএম মোশাররফ হোসেন (দৈনিক হৃদয় বার্তা), আলী মোক্তাদার হৃদয়, পুস্মিতা খাতুন সিমি, বিপ্লব হোসেন (মানবজমিন), আবু সাঈদ (বাংলা), রাহাত রাজা (গ্লোবাল টিভি), অ্যাডভোকেট এবিএম সেলিম (একাত্তর বাংলা), তৌহিদুজ্জামান লিটু (ঢাকার ডাক), আহাদুর রহমান জনি (স্বাধীন মত), আব্দুল মমিন (রুপালী বাংলাদেশ), জামালউদ্দীন (আজকের বিজনেস বাংলাদেশ), আমিনুর রহমান (ভোরের আকাশ), নাজমুস সাদাত জাকির (খবরের কাগজ), আজিজুল ইসলাম ইমরান (দৈনিক ঘোষণা), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), মো. হোসেন আলী (ঢাকা টাইমস), এস এম তৌহিদুজ্জামান (আজকালের খবর), শহীদুজ্জামান শিমুল (রানার), রায়হান সিদ্দিকী (জনবাণী), সাইফুল বাশার (গণকণ্ঠ), আব্দুর রহমান (যায় যায় কাল), সানজিদুল হক ইমন (একুশে সংবাদ), সিরাজুল ইসলাম (সমাজের কথা), হাসান গফুর (নবচেতনা), রমজান আলী (ভোরের চেতনা), আব্দুস সালাম (রূপান্তর প্রতিদিন), রেজাউল ইসলাম বাবলু (খবর বাংলাদেশ), বোরহানউদ্দীন বুলু (নওরোজ ও কালান্তর), জিএম সোহবার হোসেন (অনির্বাণ), মিলন কুমার বিশ্বাস (ভয়েজ অব টাইগার), আমিরুল ইসলাম (দেশ সংযোগ), নাজমুল আলম মুন্না (আমার প্রাণের বাংলাদেশ), ওয়াইজ কুরনি (মানবাধিকার প্রতিদিন), সেলিম হোসেন (আলোকিত সকাল), ইদ্রিস আলী (প্রতিদিনের কাগজ), আতিয়ার রহমান (আজকালের কণ্ঠ), ও সাইফুল আযম খান মামুন (প্রজন্ম একাত্তর)।

সহযোগী সদস্যপদপ্রাপ্তরা হলেন, মুনসুর রহমান, শেখ সিদ্দিকুর রহমান, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, আবু জাফর মো. সালেহ, মোরশেদুল হক, এস এম শাহা নেওয়াজ মাহমুদ রণি, হাবিবুল্লাহ বাহার, হামিদুল ইসলাম, মাসুদ হাসান মনি, রেজাউল করিম, ইব্রাহিম খলিল ও মৃত্যুঞ্জয় রায়।

সদস্যপদপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। তাদের পেশাগত স্বীকৃতি হিসেবে এ সদস্যপদ মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। তবে সব আবেদনই গৃহীত হয়নি। যাচাই-বাছাই শেষে গঠনতন্ত্র অনুযায়ী যোগ্যতা না থাকায় ১৫টি আবেদন বাতিল বলে ঘোষণা দেওয়া হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার আহ্বান সিইসির

সাংবাদিকদের স্বীকৃতি: সাতক্ষীরা প্রেসক্লাবে ৫৯ জনের অন্তর্ভুক্তি

আপডেট সময়: ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫