আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সুষ্ঠু নির্বাচনই একমাত্র এজেন্ডা: জেলা প্রশাসক আফরোজা আখতার Logo সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান ও ইউনিয়ন বিএনপি’র অফিস উদ্বোধন Logo সাতক্ষীরায় যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান—প্রভাষক ওমর ফারুক Logo দেবহাটার সখিপুর হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান Logo তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরায় ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি সভা Logo ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার, ব্যয় ১৮১ কোটি টাকা Logo তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত Logo সাতক্ষীরা ২ আসনে জনগণের আস্থার প্রতীক বিএনপির ধানের শীষ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার ভোমরায় সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে সাতক্ষীরা সীমান্তে গরু চোরাচালান এবং ঈদ পরবর্তী সময়ে চামড়া পাচার রোধসহ যেকোন প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এবিষয়ে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সংবাদ সম্মেলন করেছে বিজিবি।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু মজুদ রয়েছে। পাশ্ববর্তী দেশ হতে অবৈধভাবে গরু বাংলাদেশে প্রবেশ করে দেশীয় খামারীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য, বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে কোরবানী পরবর্তী সময়ে কোরবানীর পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। এছাড়া পুশ-ইনসহ সকল অবৈধ গমনাগমন বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু নির্বাচনই একমাত্র এজেন্ডা: জেলা প্রশাসক আফরোজা আখতার

সাতক্ষীরার ভোমরায় সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০৬:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫