আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরাতে ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরাতে ৩৬ শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার বিতরণ করেছে জেলা জামায়াত। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোসলেম উদ্দীন, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন, শূরা সদস্য এড আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিতি ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “শহীদরা আমাদের গর্ব। তাঁদের রক্তের বিনিময়ে আমরা আজ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। শহীদদের যে মহান উদ্দেশ্যে জীবনদান, তা যেন পূর্ণতা পায়—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরো বলেন, “আওয়ামী অপশক্তির হাত থেকে যাঁরা আমাদের মুক্তি দিয়েছেন, তাঁরাই আমাদের শহীদ। তাঁদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি সরকারের প্রতি শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণের আহ্বান জানান এবং আমীরে জামায়াতের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও সালাম জানান।
শহীদ মুজাহিতের পিতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মুজাহিদ ছিল আমার আদরের সন্তান। সে দেশের জন্য জীবন দিয়েছে—এজন্য আমি গর্বিত। যদি তাঁর জীবনদানের মাধ্যমে দেশে প্রকৃত অর্থে বৈষম্যহীনতা প্রতিষ্ঠিত হয়, তবে তার জীবন সার্থক হবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরাতে ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ

আপডেট সময়: ০৫:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫