আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় ইসলামী ব্যাংকের আত্মসাতকৃত টাকা ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার গ্রাহকদের আত্মসাতকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে দশটায় খেয়াঘাট মোড়স্থ তালা ইসলামী ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা ইসলামী ব্যাংকের গ্রাহক শিক্ষক বাবলুর রহমান, মোঃ মহিউদ্দিন, বিল্লাল শেখ, গোলাম মোস্তফা, সুলতান আহমেদ, শরিফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পাইকগাছা শাখার অধীনে তালা এজেন্ট আউটলেট সানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিজানুর রহমান, ম্যানেজার তরিকুজ্জামান, কর্মচারী মুজাহিদুল ইসলাম সুমন ও ইয়াছিন বিশ্বাস এর কাছ থেকে গ্রাহকদের আত্মসাতকৃত টাকা ফেরত ও তাদের শাস্তির দাবি করেন।

এ সময় বক্তারা আরও বলেন, ফকিরের টাকা, এতিমের টাকা, দিনমজুরের টাকাসহ ব্যবসায়ী চাকুরিজীবীসহ সকল মানুষের প্রায় এক কোটি আশি লাখ টাকা আত্মসাৎ করেছে। এ সময় তারা উক্ত টাকা ফেরত পাবার পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় ইসলামী ব্যাংকের আত্মসাতকৃত টাকা ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন

আপডেট সময়: ০৩:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫