আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পতাকা বৈঠকের মাধ্যমে ৬ বাংলাদেশীকে হস্তান্তর করলো বিএসএফ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ভারতে আটক ৬ বাংলাদেশী নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে, বিএসএফ। সোমবার (২ জুন) বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপর এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায় অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের মেইন পিসার ১৩ এর সাব পিলার ৩ এবং রেফারেন্স পিলার ৭ ও ৮ এর মধ্যবর্তী স্থান হতে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বসিরহাট মহকুমার সরুপনগর থানার হাকিমপুর নামক স্থানে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের মাদরা কোম্পানী কমান্ডার সবেদার মোঃ শাহ আলম এবং ভারতের ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে হাকিমপুর কোম্পানি কমান্ডার এসি স্বজন দ্বীপ। পতাকা বৈঠক শেষে বাংলাদেশী ছয় নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে পরে সোমবার সন্ধ্যায় তাদেরকে কলারোয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর কবে বিজিবি।

হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মৃত আলতাবের স্ত্রী জুরি বেগম (৭০), একই গ্রামের মৃত ইসহাক শেখের মেয়ে সালমা বেগম (৪১), ফারুক শেখের ছেলে আসিব শেখ (১১) ও সাকিব শেখ (৪), টাঙ্গাইল জেলার সদর থানার ভাতকড়া গ্রামের আফসার উদ্দিন শেখর মেয়ে মোছাঃ মরিয়ম খাতুন (৪৩) ও পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মাছুয়াখালী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ঝর্না বেগম (৪২)।

বিজিবি সূত্র জানায়, হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা কাজের সুবাদে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করতেন। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফের আহবানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আটকৃতদের নাম ঠিকানা যাচাই করার পর তাদেরকে গ্রহণ করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকদের নাম-ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। পরে আত্মীয়-স্বজনদের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

পতাকা বৈঠকের মাধ্যমে ৬ বাংলাদেশীকে হস্তান্তর করলো বিএসএফ

আপডেট সময়: ০৩:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫