আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাইফুল আজম খাঁন, সাতক্ষীরা : আন্তর্জাতিক ঘুম সপ্তাহ উপলক্ষে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ শে মে)  মানবাধিকার সংগঠন অধিকারের অধিকার সাতক্ষীরা শাখার আয়োজনে শহরের খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকার সাতক্ষীরা জেলার এমন রাইটস ডিফেন্ডার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ এর সভাপতিত্বে ও অধিকার সাতক্ষীরা সদস্য সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, তৎকালীন আ’লীগ সরকারের সময় সাতক্ষীরা থেকে ঘুমের শিকার ডাঃ মুখলেসুর রহমান পিতা মোহাম্মদ রাশেদ, গুম হওয়া যুবদল নেতা আবু সেলিমের ভাই আলীপুর ইউনিয়ন বিএনপিনেতা রেজাউল ইসলাম, সাতক্ষীরা জজকোর্টেট আইনজীবী অ্যাডভোকেট আকবর আলী, অধিকার সাতক্ষীরার সদস্য মোঃ নজরুল ইসলাম ঢালী, শ্রমিকদলনেতা রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক আবু বক্কর, সাংবাদিক শাহজাহান আলী মিটন প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে গুমের স্বিকার মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ বলেন, শেখ হাসিনা সরকার ছিল খুনি, এই খুনি পুলিশ বাহিনী ২০১৬ সালে ৪ আগষ্ঠ আমার সন্তানকে থানার হাজত খানায় রাখে। পরে তৎকালীন ওসি এমদাদ’র গুম করে । বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন আমার সরকারকে খুজে বের করে দেওয়া হক। বিএনপি নেতা রেজাউল ইসলাম বলেন ২০১১ সালের ২৯ মে যুবদলনেতা মো. আবু সেলিমকে ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুম করে। আজও তার কোন সন্ধান পায়নি পরিবার। মানববন্ধনে অধিকার সাতক্ষীরার হিউম্যান রাইটস ডিফেন্ডার এড. শেখ আলমগীর আশরাফ অন্তর্র্বতীকালীন সরকারের কাছেগুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো এবং যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করা। গুমের পর কিছু ব্যাক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে। তাই ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করে তা জানা। যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দেওয়া । গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করাসহ ৫ দফা দাবী পেশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময়: ০৪:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫