আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আপিল বিভাগের রায়ের পর ইশরাকের শপথের বিষয়ে যা বললেন সিইসি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যলোচনা করে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর আজ বিকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, ‘আমরা আপিল বিভাগের কোনো রায় এখনো হাতে পাইনি। রায় (কপি) পাওয়ার পরে কী ধরনের সিদ্ধান্ত আসে, আইনগত বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় আমরা করব।’

এদিকে বর্তমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী ১ জুন। ইশরাকের আপিলের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন। এরপর এ গেজেটের বিরুদ্ধে আপিল হলে শপথ আটকে যায় ইশরাকের।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আপিল বিভাগের রায়ের পর ইশরাকের শপথের বিষয়ে যা বললেন সিইসি

আপডেট সময়: ০৩:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫