আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উপকূল অতিক্রম সম্পন্ন, ভারী বৃষ্টিপাত হতে পারে কাল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রমরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে শুক্রবারও (৩০ মে) দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিসের বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গভীর নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও-কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

উপকূল অতিক্রম সম্পন্ন, ভারী বৃষ্টিপাত হতে পারে কাল

আপডেট সময়: ০৩:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫