আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম ওজনের চার পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে সীমান্তের দিকে যাওয়ার পথে বৃহস্পতিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার সময় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের তেতুলতলা এলাকায় একটি ইজিবাইক থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারি নাম মো. রুহুল আমিন মুন্সি (৬৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত হানিফ মুন্সির ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির একটি অভিযানিক দল ভোর রাতে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের তেতুলতলা এলাকায় কৌশলে অবস্থান নেয়। এসময় ভোর সাড়ে ৫টার দিকে একটি ইজিবাইক ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে বর্নিত স্থানে পৌছালে বিজিবি সদস্যরা ইজিবাইকে থাকা সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মো. রুহুল আমিন মুন্সীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ ৮০ হাজার টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম পিএসসি, জি, স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আপডেট সময়: ০৩:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫