আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কাউকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না : সারজিস আলম

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, একটা মানুষ খারাপ হতে হতে কি হয় তা আমরা হাসিনার থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না। মঙ্গলবার (২৭ মে) দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন দলটির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক।

তিনি বলেন, আমরা জানতে চাই দিনাজপুরের কোন উপজেলাটি সবচেয়ে সুবিধাবঞ্চিত। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই উপজেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব। আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি আপনাদের নদী সমস্যা, আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা, ভুমি দস্যুতা, বোন দখল, থানার কোন পুলিশ কাজের আগে হাত বাড়িয়ে কিছু চাচ্ছেন কি না?

এ সময় সার্জিস আলম সকল অন্যায় দুর্নীতির বিচার, সংস্কার ও জুলাই ঘোষণা পত্রের দাবি জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি অন্যায় অত্যাচার, হত্যা, গুম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি। আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের ওপর ভিত্তি করে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পথ সভায় গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক আল মেহরাজ শাহরিয়ার মিথুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক প্রভাষক আব্দুল মান্নান সরকার। এসময় উপস্থিত ছিলেন, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও ড. আতিক মোজাহিদ, দলটির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, আবু সাঈদ লিওন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন প্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কাউকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না : সারজিস আলম

আপডেট সময়: ০৩:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫