আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশইন বিএসএফ’র

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২৩ বাংলাভাষী নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট মুহাকমার স্বরূপনগর থানার খলিশা ও সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পের জওয়ানরা ভারতের খলিশা ও সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২৩ বাংলাভাষী নাগরিককে বাংলাদেশে ঠেলে দেয়। পরে কুশখালী সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে সকালে তাদেরকে বিজিবি সদর দপ্তরে পাঠানো হয়েছে।

এদিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পর ভোরে কুশখালী সীমান্ত এলাকা থেকে ওই ২৩ বাংলাভাষী নাগরিককে আটক করে বিজিবি। পরে সকালে তাদেরকে সাতক্ষীরা শহরের অদূরে তালতলাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়। আটককৃতদের মধ্যে ৭ জন পরুষ, ৭ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। বর্তমানে তারা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে হেফাজতে রয়েছে। সেখানে তাদের নাম পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।

এদিকে এঘটনার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন কুশখালি বিওপির একটি প্রতিনিধি দল ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলছেন। এবিষয়ে বিজিবি কুশখালী ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে ২৩জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার সাথে সাথে আমরা তাদেরকে আটক করি। প্রতিপক্ষ বিএসএফের সাথে কথা হয়েছে। বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এবিষয়ে বিস্তারিত পরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৯ মে সাতক্ষীরা সুন্দরবনের মধ্যে নদীপথ দিয়ে তিন ভারতীয় নাগরিকসহ ৭৮জনকে পুশ-ইন করে বিএসএফ। তাদেরকে সাতক্ষীরা রেঞ্জের আওতাধিনগহীন সুন্দরবনের মান্দারবাড়ীয়া চর এলাকায় নদী পথ দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে পরিচয় যাচাই বাছাই শেষে স্ব-স্ব পরিবারের সদস্যদের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশইন বিএসএফ’র

আপডেট সময়: ০৩:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫