আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে শিশু নিহত, আহত ৬

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসে ধাক্কায় ইজিবাইক আরোহী এক শিশু নিহত ও ৬ জন আহত। রোববার (২৫ মে) সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে এই ঘটনা ঘটে। নিহত শিশু মোস্তাকিম (১) খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের গফফার শেখের নাতি। তার মায়ের নাম ফাতেমা খাতুন।

আহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের রজব আলী সরদারের ছেলে মোজাম্মেল সরদার (৩২), চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী রাশেদ আলী (৪০), খুলনার পাইকগাছা উপজেলার লক্ষীখোলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে ফাতেমা খাতুন (২৫), একই উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের গফফার শেখের স্ত্রী নাজমা খাতুন (৪৪), গফফার শেখের মেয়ে শাপলা খাতুন (৩০) ও লাড়ুরী গ্রামের ইব্রাহিম আলী গাজীর ছেলে হযরত আলী গাজী (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফাতেমা খাতুন তার শিশু সন্তান মোস্তাকিমকে নিয়ে বাবা গফফার শেখের সঙ্গে পাইকগাছার বাকা থেকে একটি ইজিবাইকে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্য বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পৌঁছালে আশাশুনি থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি রাস্তার উপর উল্টে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মোস্তাকিম। গুরুতর আহত হয় ইজিবাইকের অপর ছয় যাত্রী। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে শিশু নিহত, আহত ৬

আপডেট সময়: ০৩:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫