আজ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৪৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে এবং সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অতীশ সরকার। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচটি সেন্টার খুলনার তত্ত্বাবধায়ক (উপপরিচালক) মো. শফিকুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব জাহিদ হাসান ডাবলু, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহাদ জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মণ্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন ও মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, সাংবাদিক খন্দকার আনিছুর রহমান, আব্দুর রহমান, মাসুদ আলী, ইউনিয়ন সমাজকর্মী টিপু সুলতান, শুভাশিস সরকার রাহুল, সাদ্দাম হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, সমাজে প্রতিটি পেশার গুরুত্ব রয়েছে। কামার, কুমোর, দর্জি, মুচি, সুইপারসহ দশটি শ্রেণির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর নানা কার্যক্রম পরিচালনা করছে। বক্তারা আরো বলেন, কর্মের জন্য কাউকে ছোট করে দেখা উচিত নয়, বরং এসব পেশাজীবীদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব। সভায় সমাজসেবা অফিসের কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৮:৪৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫