আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভূয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে ভূয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। বুধবার (২১ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নূরনগর বাজারে এ ঘটনা ঘটে।

এসময় তাদের কাছ থেকে ভূয়া পরিচয় পত্র বাংলাদেশ সমাচার, আমার প্রানের বাংলাদেশ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবে কার্ড, মাতৃজগৎ টিভির কার্ড, ১টি প্রাইভেট কার ও ১টি ভিডিও ক্যামেরা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলামুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), গাজীপুর জেলার বাসন থানার নগরখাল গ্রামের আবু সাঈদের ছেলে জয় সরকার (৩০) ও ঢাকা ডিএমপি উত্তরার চানপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে ফারুক আহমেদ (৪৫)।

নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির মালিক নিশিকান্ত বলেন, বিগত দিনে এই আটককৃত তিনজনই বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৫০০০ টাকা এবং বন্ধু বেকারির আলমগীর হোসেন এর কাছ থেকে ৩০০০ টাকা নিয়ে গিয়েছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে শ্যামনগরের নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির স্বত্বাধিকারী নিশিকান্ত অধিকারী এবং বন্ধু বেকারির স্বত্বাধিকারী আলমগীর হোসেনের কাছে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনসাধারণ তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় তাদের কথাবার্তায় অসংগতি দেখা দিলে তাদের আটক করে।

তারা আরও জানান, তিনজন ব্যক্তি দৈনিক মাতৃ জগত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি করে দাওয়াত কার্ড ধরিয়ে দিয়ে তাদের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। সাংবাদিক এবং ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী তিনজন ব্যক্তির আটক এর খবর ছড়িয়ে পড়লে কয়েকশত উৎসুক জনতা হাজির হয় সেখানে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু শ্যামনগর থানায় পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটককৃত তিনজনকে পুলিশের সোপর্দ করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লার বলেন, নূরনগর বাজরের স্থানীয় জনগণ তিন জনকে আটক করে থানা খবর দিলে পুলিশ সেখান থেকে তিনজনকে হেফাজতে নিয়ে আসেন। উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ভূয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

আপডেট সময়: ০৫:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫