আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যৌন কর্মীদের শ্রমিক স্বীকৃতি ও ইসলামবিরোধী প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাব বাতিল এবং কমিশন সম্পূর্ণভাবে বিলুপ্তির দাবি জানিয়েছেন সাতক্ষীরার সচেতন নারী সমাজ। বুধবার (২১ মে) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, কমিশনের জমা দেওয়া প্রস্তাবনাগুলো কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। এতে নারী সমাজ, ধর্ম ও রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির অপচেষ্টা রয়েছে। বক্তারা বলেন, কমিশনের প্রতিবেদনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, মুসলিম উত্তরাধিকার আইন বাতিল, অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করার বিধানসহ ৪৩৩টি বিতর্কিত সুপারিশ রয়েছে। এসব সুপারিশ দ্রুত অধ্যাদেশ জারি করে বাস্তবায়নের প্রস্তাবও দেওয়া হয়েছে, যা দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক গুলশানারা কামিনি এবং পরিচালনা করেন সদস্য সচিব ফজিলা খাতুন। বক্তব্য রাখেন নারী নেত্রী জয়নব পারভিন, নুরুন নেছা ইতি, রাজিয়া সুলতানা, ফতেমা খাতুন, রাবেয়া খাতুন প্রমুখ। বক্তারা বলেন, প্রস্তাবিত কমিশনে দেশের সব শ্রেণি-পেশার নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। এটি একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের দলিল। বক্তারা ধর্মীয় বিধান নিয়ে আপত্তিকর মন্তব্য এবং কুরআনের বিধানকে টার্গেট করার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

যৌন কর্মীদের শ্রমিক স্বীকৃতি ও ইসলামবিরোধী প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ০২:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫