আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালার আলোচিত ইউএনওকে রংপুরে বদলী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

‎সাতক্ষীরায় কালের কণ্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে দশদিনের কারাদণ্ড দেয়া আলোচিত ইউএনও শেখ রাসেলকে রংপুর বিভাগে বদলী করা হয়েছে।

‎রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ০৫.০০.০০০০. ১৩৯.১৯. ০০৯. ২৪-১৫৪ নম্বর স্মারকে সোমবার (৫ মে) এ আদেশ দেয়া হয়েছে।

‎উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের প্রায় ১১ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে সাংবাদিককে লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এ ঘটনায় ফুসে উঠে তালাসহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ।

দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। পরদিন তালা, সাতক্ষীরাসহ সারা দেশে শুরু হয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সাংবাদিকদের দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের মুখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনে মুক্তি দেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

তালার আলোচিত ইউএনওকে রংপুরে বদলী

আপডেট সময়: ০২:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫