আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মূল্যায়ন সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

কলারোয়ায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন(১ম সংশোধিত) প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন প্রকল্পের ডিএই কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মূল্যায়ন সভায় মুখ্য আলোচক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রকল্পের সকল কার্যক্রম সহজভাবে উপস্থাপন ও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।

স্মার্ট প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের সহজ ও কার্যকর পদ্ধতির ব্যাখ্যা করা হয়। জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনে সক্ষম ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ ও পতিত জমি চাষের আওতায় নিতে বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে নারকেল গাছের পরিচর্যা ও ফলন বাড়ানোর পদ্ধতি তুলে ধরা হয়। সবমিলিয়ে স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উচ্চ ফলনশীল ফল ও সবজি চাষের সবধরনের পদ্ধতি মূল্যায়ন সভায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, প্রকল্পের মনিটরিং অফিসার ধিমান মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাঈদ আলি গাজী, বিশাখা সাহা, মাহবুবুর রহমান মফে, শেখ সোহেল রানা, কৃষি উদ্যোক্তা আতিয়ার রহমান, শিখা রানী চক্রবর্তী প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কলারোয়ায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মূল্যায়ন সভা

আপডেট সময়: ০২:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫