আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়া প্রেসক্লাবে বাসুদেব ঘোষের সংবাদ সম্মেলন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০০:২০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

কলারোয়ায় সংবাদ সম্মেলনে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে নির্মাণাধীন ঘরের সেন্টারিং ক্ষতিগ্রস্ত করে প্রতিপক্ষের বিরুদ্ধে ৪ লক্ষ টাকা ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে। সোমবার (৫ মে) কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার বামনখালি গ্রামের প্রয়াত পশুপতি ঘোষের পুত্র বাসুদেব ঘোষ। লিখিত বক্তব্যে তিনি বলেন, একই গ্রামের প্রয়াত অবনি ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ, প্রয়াত মিল্লাল কান্তি ঘোষের পুত্র মনিষ ঘোষ এবং প্রয়াত উপেন্দ্রনাথ ঘোষের পুত্র শিব বাবু ঘোষের সাথে জমিজমার বিষয় নিয়ে বিরোধসহ শত্রুতা চলে আসছে।

তাকেসহ তাঁর পরিবারের সদস্যদের মারপিট ও ক্ষয়ক্ষতি করবে মর্মে সর্বত্র প্রচার করে বেড়ায় এই প্রতিপক্ষরা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ইং ০৩/০৫/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২ টার সময় তাঁর বসতবাড়িতে নির্মানাধীন বাড়ির ছাদের ঢালাই কাজ চলাকালে বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে লাঠিশোটা নিয়ে বাড়ির মধ্যে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্মানধীন বাড়ির ছাদের ঢালাইয়ের কাজ চলাকালীন ছাদের সেন্টারিং এর বাঁশ খুঁটিসহ তক্তা ভাঙচুর করে। ফলে সদ্য ঢালাই করা ছাদ হেলে যায়। এতে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।

এসময় বাধা প্রদান করিতে গেলে বিবাদীগণ মারপিট ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার একাধিক সাক্ষী প্রমাণ রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ বিষয়ে কলারোয়া থানায় অভিযোগ এবং জিডি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান। যার জিডি নং ২৩৪, তারিখ ০৫/০৫/২০২৫ইং। বাসুদেব ঘোষ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ের প্রতিকারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কলারোয়া প্রেসক্লাবে বাসুদেব ঘোষের সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০৫:০০:২০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫