আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা Logo শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি Logo খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ শ্যামনগরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা Logo শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি। মঙ্গলবার (২৬ মার্চ) সাতক্ষীরা যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভোরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। পরে সকাল ৭টায় খুলনা রোড মোড় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। পরে কুচকাওয়াজ প্রদর্শন, বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন, পুরস্কার বিতরণ ও রক্তদান কর্মসূচি করা হয়। সকাল ১১টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বীর মুক্তিযোদ্ধা শহিদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত। সকাল সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান/উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। কারাগার, হাসপাতাল, সরকারি শিশু পরিবার, এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

আপডেট সময়: ০৯:০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪