রবিবার (০৪ মে ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধীনস্থ ভোমরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং ২০০ পিস সিলডেনাফিল ট্যাবলেটসহ ছয় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির আভিযানে চারাবাড়ি হতে ৫০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট আটক করে এবং সুলতানপুর বিওপির আভিযানে চান্দা ব্রীজ হতে ২০০ ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করে।
এছাড়াও, ভোমরা বিওপির আভিযানে ফলমোড় হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ঘোনা বিওপির আভিযানে বেক্সার এর মোড় হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে চারাবাড়ি হতে ২ লাখ ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প আভিযানে চেকপোস্ট এলাকা হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির আভিযানে চান্দা ব্রীজ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির আভিযানে বড়ালী পাকা রাস্তা নামক স্থান হতে ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। আটক পন্যর সর্বমোট মূল্য ৬ লাখ ০১ হাজার টাকা।
রিপোর্টার 























